RIYA SHYAM
GIRLS INSTRUCTORআমি রিয়া শ্যাম , STUDENT’S ELEMENTARY TRAINING INSTITUTE এর একজন গার্লস ট্রেনার হিসাবে যে বিষয়গুলি উপলব্ধি করেছি তা হল :- এটি একটি এমন জায়গা যেখান থেকে বাচ্চারা শৃঙ্খলা, সাহসী ,দৃঢ়তা, দেশপ্রেম ,উচ্চ বিচার এবং আগামীর পথ চলার মন্ত্রে দীক্ষিত হয় । শৃঙ্খলার প্রশিক্ষণ ভয়কে জয় করা, চ্যালেঞ্জে ভরা, সাফল্যে মোরা ,নেতৃত্ব দেওয়া, কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাসের আরেক নাম হলো স্টুডেন্ট এলিমেন্টারি ট্রেনিং ইনস্টিটিউট । এস ই টি আই শুধু একটি বিভাগ নয়, এটি একটি জীবনধারা যা আমাদের বাচ্চাদের প্রতিটি নিঃশ্বাসে নিজেদের গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে চলার পথ দেখায়। কঠিন পরিশ্রম আর নিয়মানুবর্তিতার মাধ্যমে এই ট্রেনিং একজন সাধারণ ছাত্রকে একজন দায়িত্বশীল ও সচেতন নাগরীকে পরিণত করে তার সাথে সাথে শারীরিক ট্রেনিং যা শুধু আমাদের শরীরকে নয় বরং মন কেউ এমন ভাবে গড়ে তোলে যেন কোন বাধাই তাদেরকে থামাতে না পারে। এবং স্টুডেন্ট এলিমেন্টারি ট্রেনিং ইনস্টিটিউট এর একজন গার্লস ট্রেনার হিসাবে আমার লক্ষ্য হল এমন একদল দক্ষ জনশক্তি তৈরি করা যারা শুধু দেশের নয় আন্তর্জাতিক ক্ষেত্রেও তাদের নিজেদের যোগ্যতার প্রমাণ দেবে।